- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» বীর মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকব : হাবিবুর রহমান হাবিব
প্রকাশিত: ২৬. জুন. ২০২১ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট -৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে অতীতে ছিলাম আগামীতে ও থাকব। বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান।
বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের আত্ম-ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সর্বভৌমত্ত দেশ পেয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ২৮ শে জুলাই আমি যদি আল্লাহর হুকুমে নির্বাচিত হই সিলেট-৩ আসনের ৩টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যানের জন্য কাজ করে যাব।
হাবিবুর রহমান হাবিব শনিবার (২৬ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডদের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কুটি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক রাজ্জাক হোসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বীর মুক্তিযোদ্ধা সঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, বীর মুক্তিযোদ্ধা ঈমাদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাছা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আজমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুকিত মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আইনুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মালাকার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি সালা-উদ্দীন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, আফজাল হোসেন লিপু।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


