শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় শফি চৌধুরী নিরপেক্ষ নির্বাচন দিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান

প্রকাশিত: ২৪. জুন. ২০২১ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত।

Manual2 Ad Code

এলাকার সর্বস্তরের সুশীল সমাজ এবং সাধারণ মানুষ আমার সাথে রয়েছেন। যে দিকেই যাচ্ছি, সেদিকেই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণকে সাথে নিয়ে জনগণের কাজ করবো ইনশা আল্লাহ। জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে শফি চৌধুরী সব ধরনের সহযোগিতা করতে নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের প্রতি আহ্বান জানান।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৪ জুন) দক্ষিণ সুরমায় ব্যাপক গণসংযোগকালে এই আহ্বান জানান তিনি।

প্রথমে নির্বাচন অফিসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এবং ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এবং কটালপুর বাজার এলাকায় গণসংযোগ করেন।

এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনরা তার সাথে ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31