শিরোনামঃ-

» অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রবের দাফন রোটারি ক্লাবের শোক

প্রকাশিত: ২২. জুন. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, রোটারিয়ান অ্যাডভোকেট মোস্তাক আহমদের পিতা, সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব (তেরা মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Manual7 Ad Code

মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের জকিগঞ্জ উপজেলার ডেমারগ্রামের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

৮২ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসার সিলেটের জকিগঞ্জ উপজেলার ডেমারগ্রাম হোছাইনিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, রোটারিয়ানসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশ নেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব আব্দুর রব (তেরা মিয়া) ব্যক্তিজীবনে একজন সৎ সরকারি চাকুরীজীবী ছিলেন। তাঁর বড় ছেলে আইনজীবী মোস্তাক আহমদ রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের কোষাধ্যক্ষ এবং দ্বিতীয় ছেলে ফয়সল আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এবং ছোট ছেলে তোফায়েল আহমদ সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

এদিকে, রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোস্তাক আহমদের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রব (তেরা মিয়া) এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের প্রেসিডন্ট আলাউদ্দীন শাব্বীর, সেক্রেটারি হাজি আব্দুল খালিক, ক্লাবের অনারারী মেম্বার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান ছামির মাহমুদ, ক্লাবের উপদেষ্টা পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, প্রেসিডন্ট ইলেক্ট জুনেদ আহমদ, চার্টার্ড সেক্রেটারি তাজউদ্দিন লস্কর তারেক, ক্লাবের চার্টার মেম্বার সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. ইকবাল আহমদ, রোটারিয়ান এএস আব্দুল্লাহ পাপলু, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান বেলাল আহমদ, রোটারিয়ান ডা. রিপন চক্রবর্তী, রোটারিয়ান মুনতাকিম মুন্না, রোটারিয়ান আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান মলয় দত্ত মিটু, রোটারিয়ান আশরাফ আমিন দিপু, রোটারিয়ান সুমন চক্রবর্তী ও রোটারিয়ান নুরুল মোমিন মনি প্রমুখ।

Manual2 Ad Code

এক শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ রোটারিয়ান অ্যাডভোকেট মোস্তাক আহমদের পিতার রুহের মাগফেরাত কামনা করন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930