শিরোনামঃ-

» সিলেটবাসীর আপনজন মেয়র কামরান, আপনি আছেন স্মৃতিতে অম্লান

প্রকাশিত: ১৬. জুন. ২০২১ | বুধবার

Manual1 Ad Code

এম. এ ওয়াহিদ চৌধুরীঃ

কি দিয়ে লিখা শুরু করবো পাইনি ভাষা খুঁজে, আমার মতো হাজার জনের চোখে কিবা অশ্রু ভিজে। আপনজন সবার সিলেটবাসীর নেতা সর্বস্তরের জনগণকে আদর করতেন ভালোবাসতেন। তাঁর মাঝে সবচেয়ে বেশি গুনছিলো যে, দল-মত নির্বিশেষে সবধরনের মানুষকে সহযোগিতা করা এবং ভালোবেসে আগলে রাখা আর হাসিমুখে কথা বলাই ছিলো কি যেন এক অভ্যাস।

Manual7 Ad Code

আমি দেখিনি কোনদিন কারো সাথে রাগ করতে কিংবা কারও সাথে অসদাচরণ করতে, একজন বড়মাপের মানুষ হিসেবে ছিলো যথেষ্ট গুণ।

মানুষের কল্যাণে কাজ করাটাই ছিলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মহান রবের কাছে তাঁর সম্পর্কটা ছিলো বেশ ভালো হজ্জ এবং ওমরা সহ বেশ কয়েকবার দেখেছি মসজিদে ইতিকাফ করতে।

সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের সাথে ছিলো নিবিড় সম্পর্ক।

একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন সময় কাছে থেকে দেখার সুযোগ হয়েছিলো, অনেক সহযোগিতা পেয়েছি, এতো বড় মাপের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ, আদর এবং ভালোবাসা টুকু কোন দিনই ভুলার নয়।

২০১৮ সালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি আমি ছিলাম অনুষ্ঠানের সঞ্চালন।

অনুষ্ঠান শেষে বিদায় দেয়ার সময়ই পিএস-কে উচ্চ সুরে ধমক দিয়ে বল্লেন ওর সাথে ছবি তুলে দাও। তাঁর নিজের মোবাইলে পরদিন দেখি ফেসবুকে ছবি পোস্ট করলেন তখন আমি পোস্টটি শেয়ার করলাম।

Manual7 Ad Code

এভাবেই অনেকটাই স্মৃতি আজও বুকের মাঝে চাপ দিচ্ছে, ভাবতেই পারিনি যে এতো কম সময়ের মাঝে তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, তবুও মহান মালিকের ইচ্ছা।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টা ৫ মিনিটে কবর যিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়।

পরবর্তীতে সিলেটের ২৭টি মসজিদ সহ গীর্জা ও মন্দিরে শিরনী বিতরণ করা হয় এবং ছড়ারপার নিজ বাসভবনে কোরআন খতম সহ বিশেষ মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবকলীগ সহ সিলেটের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

Manual6 Ad Code

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের এই দিনেই ইন্তেকাল করেছিলেন।

Manual3 Ad Code

মহান আল্লাহ পাক যেন জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন, আমিন।

লেখকঃ সদস্য, সিলেট অনলাইন প্রেসক্লাব।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31