শিরোনামঃ-

» শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সিলেটে যুবদলের আলোচনা সভা সোমবার

প্রকাশিত: ১৩. জুন. ২০২১ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (১৪ জুন) সকাল ১০টায় ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

ভার্চুয়ালের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, বিশেষ অতিথি থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আলোচক হিসেবে থাকবেন, পেশাজীবী দলের সভাপতি ডা. শামিমুর রহমান শামিম।

Manual8 Ad Code

বিশেষ বক্তা হিসেবে থাকবেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক প্রধান সহীদ উল্লাহ তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগের সহ সভাপতি আনছার উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন।

Manual7 Ad Code

সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, সিলেট মহানগরীর সকল ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও জেলা যুবদলের ১৮টি ইউনিটের যুবদলের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর যুবদলে আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930