- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» ‘টিলাগড় ক্লাব’র নতুন কমিটি গঠন; আজাদ সভাপতি, পাপলু সেক্রেটারি ও লাহিন কোষাধ্যক্ষ
প্রকাশিত: ০৮. জুন. ২০২১ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার লীগের ক্লাব ঐতিহ্যবাহী ‘টিলাগড় ক্লাব’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৭ জুন) ক্লাবের উপদেষ্টাদের উপস্থিতিতে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সভাপতি, হিরক রঞ্জন দে পাপলুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক মো. লাহিন উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১২ সদস্যের আংশিক কার্যকরি কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এডভোকেট রঞ্জিত সরকার, সহ সভাপতি আলী হায়দার চৌধুরী বাবু, রুমি আহমদ, হাবিবুর রহমান ফয়সল, কবিরুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আবদুল কাদির, আজাদুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য বলা হয়।
কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত উপদেষ্টাদের সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন- টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাপলাবাগ বহুমূখি উন্নয়ন সমিতির সভাপতি রোটাঃ আতাউর রহমান, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক, পঞ্চায়েত কমিটির সদস্য আমিরুল ইসলাম মাসুক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পঞ্চায়েত কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, গোপালজিউড় আখড়া কমিটির সভাপতি ও পঞ্চায়েত কমিটির সহ সভাপতি এডভোকেট কংকন কুমার রায়, শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি ও পঞ্চায়েত কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, টিলাগড় ক্লাবের সাবেক সভাপতি ও পঞ্চায়েত কমিটির সদস্য সরওয়ার আহমদ।
এর আগে গত ২২ এপ্রিল সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে ক্লাবের উপদেষ্টাদের সভায় মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি বিলুপ্ত করা হয়।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত প্রাচীনতম টিলাগড় ক্লাব ১৯৫৭ সালে প্রতিষ্টা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


