শিরোনামঃ-

» সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব : মেয়র আরিফ

প্রকাশিত: ০১. জুন. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। গ্রাহকদের কাছে সর্বোৎকৃষ্ট পণ্য পৌছে দেয়াই হলো সততার একমাত্র উৎস।

তিনি বলেন, মহান রাব্বুল আল আমিন ব্যবসায়কে হালাল করেছেন। তাই ভালো ও গুণগত মানের পণ্য সরবরাহ করে গ্রাহকদের কাছে পৌছে দেওয়াই ব্যবসায়ীদের মূল লক্ষ হওয়া উচিত। তিনি মাওয়া গার্মেন্টস্ এর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

তিনি মঙ্গলবার (১ জুন) রাতে সোবহানীঘাটস্থ বন্ধন বিজনেস গ্রুপের একটি প্রতিষ্ঠান মাওয়া গার্মেন্টস্ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

মাওয়া গার্মেন্টস্ এর সত্ত্বাধিকারী ওলিউর রহমান সাদ্দামের সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমদ এবং ফিন্যান্স ডাইরেক্টর বিএইচ এম রিয়াজ উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সেক্রেটারী শাহজাহান আলী, সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন ভূইয়া।

Manual8 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতালের অফিসার সাজ্জাদ হোসেন, সিলেট নুপুর সঙ্গীতালয়ের পরিচালক তুহিন আহমেদ, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি মার্কেটের সিনিয়র সহ সভাপতি শাহেদ আহমদ, সুরকার ও গীতিকার এম এ কাশেম, সরকার নাহার মার্কেটের সভাপতি জাকির হোসেন, রানা, মাস্টার ফয়সাল, আজিজুর সুফিয়ান, জিয়াউল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031