শিরোনামঃ-

» অবিলম্বে ফিলিস্তিনে হামলা ও হত্যা বন্ধ করতে হবে : বাসদ

প্রকাশিত: ১৬. মে. ২০২১ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

ফিলিস্তিনে ইসরায়েলী হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (১৬ মে বিকাল) ৫টায় আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাজিকুল ইসলাম রানা, মামুন বেপারি, শফিকুল ইসলাম কাজল, কবির আহমদ, হুমায়ূন আহমদ, রাব্বি আহমদ রিফাত, হাছান আহমদ, মোঃ সম্রাট প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তাগণ বলেন, দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলী জায়নবাদী শক্তি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের উপর আগ্রাসন চালিয়ে আসছে।

Manual4 Ad Code

এ সময়কালে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে দখলদার ইসরায়েলী বাহিনীর গুলি, বোমা হামলা ও নির্যাতনে।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ জুগিয়ে চলছে। জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। সম্প্রতি গত কয়েকদিন ধরে ইসরায়েলী বাহিনী পুনরায় এই বর্বরোচিত হামলা শুরু করেছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে বোমা হামলা চালিয়ে প্রায় ২০ জন নাগরিককে হত্যা করা হয়েছে, গনমাধ্যমের অফিস গুড়িয়ে দেয়া হয়েছে,হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে গাজায় ১২ তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন শিশু সহ প্রায় ২ শতাধিক নিরীহ ফিলিস্তিন নাগরিক।

Manual7 Ad Code

বক্তাগণ বলেন, রমজান মাসে এধরণের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রম যখন শেষ পর্যায়ে সে সময়ে এ ধরণের হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্যই এ হামলা বলে নের্তবৃন্দ বলেন।

মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে অশান্তি সৃস্টি করে নিজেদের অস্ত্রের বাজার ও ব্যবসাকে রমরমা রাখতে, তেলসম্পদসহ প্রাকৃতিক ও খনিজসম্পদ লুটপাট করতেই মার্কিন সা¤্রাজ্যবাদী শক্তি এতে উৎসাহ যোগাচ্ছে। আর মার্কন সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চাপে জাতিসংঘ পালন করছে নির্লিপ্ত ভুমিকা।

নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান বিশ্বশান্তির পক্ষে এবং জায়নবাদী ইসরায়েল এর এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য। যদিও সৌদি সামরিক জোটে অংশ নিয়ে বাংলাদেশ তার জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির বিপরীতে অবস্থান নিয়েছে বলেও তাঁরা তাঁদের বক্তব্যে উল্লেখ করে অবিলম্বে সৌদি জোট থেকে বাংলাদেশী সৈন্য ফিরিয়ে আনার দাবি জানান।

অনতিবিলম্বে এই হামলা-গণহত্যা বন্ধ এবং বাংলাদেশ সরকার এই জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930