শিরোনামঃ-

» ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের সেহরী বিতরণ

প্রকাশিত: ০৩. মে. ২০২১ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

পবিত্র রমজান উপলক্ষে করোনা মহাসংকটে চলমান কর্মসৃচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে আম্বরখানা পয়েন্টে ভাসমান, ছিন্নমূল ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে সেহরী বিতরন করেছে সিলেট মহানগর যুবলীগ।

Manual1 Ad Code

এসময় ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ২০ রমজান এর সেহরী বিতরণ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

Manual5 Ad Code

সেহরী বিতরণ পূর্বে আলম খান মুক্তি বলেন, রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ করোনার মহাসংকটে অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

এ ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে। তিনি সমাজের অসহায় মানুষের সাহায্যে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

সেহরী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন, আজাদ উদ্দিন, রূপম আহমদ, রুহুল আমিন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, শেখ রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, মাসুক আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930