শিরোনামঃ-

» সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আরিফ আরেফ’র ইন্তেকাল 

প্রকাশিত: ০৩. মে. ২০২১ | সোমবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ আরিফ আরেফ (৫৮) ইন্তেকাল করেছেন।

তিনি সিলেটের মিরাবাজার আগপাড়ার বাসিন্দা।

ব্যবসায়ীকসূত্রে তিনি কাতারে বসবাস করতেন। তিনি সিলেটের সুনামধন্য ক্রীড়া সংস্থা মৌসুমি ক্রীড়া সংস্থার অন্যতম প্রতিষ্ঠাকালিন সদস্য ও উপদেষ্টা ছিলেন।

Manual7 Ad Code

আজ সোমবার (৩ মে) বাংলাদেশ সময় রাত ২টায় কাতারের হাম্মাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Manual4 Ad Code

মহিউদ্দিন সেলিম বলেন, করোনা আক্রান্ত হয়ে গত এক মাস কাতারের একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর সঙ্গে হার মেনে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

ক্রীড়া সংগঠক আহমেদ আরিফ আরেফের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ছিকামল গ্রামে। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

Manual5 Ad Code

সিলেট নগরীর মিরাবাজারের আগপাড়া এলাকার এই বাসিন্দা আহমেদ আরেফ দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল মেয়াদে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট তথা দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930