শিরোনামঃ-

» বড়লেখায় লকডাউন অমান্য করায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৯. এপ্রিল. ২০২১ | সোমবার


Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৯০০টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

Manual7 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না।

Manual7 Ad Code

স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার দাসেরবাজার ও বড়লেখা হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত দাস প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031