শিরোনামঃ-

» সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় বড়লেখায় ১০ দোকানিকে জরিমানা

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২১ | শুক্রবার


Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ১০ দোকানদারকে ১৬ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual2 Ad Code

শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বড়লেখা পৌর শহর, উপজেলার দক্ষিণভাগ, রতুলি,কাঠালতলী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যারা সরকারি বিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930