শিরোনামঃ-

» লকডাউন শিথিলের দাবীতে ব্যবসায়ী ঐক্য পরিষদের মতবিনিময়, শনিবার মানববন্ধন

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২১ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন শিথিল ও পরবর্তীতে লকডাউন বৃদ্ধি না করার দাবী জানিয়ে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় বন্দরবাজারস্থ হাসান মার্কেট সমিতির অফিস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে চলতি লকডাউন যেন আর বৃদ্ধি করা না হয়।

বিগত মহামারি করোনা ভাইরাস চলাকালিন সময়ে ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবসায়ী রীতিমত হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় লকডাউন বৃদ্ধি করলে আমাদের পথে বসার উপক্রম হবে।

বক্তারা বলেন, ব্যবসায়ীগণ সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি ব্যবসা পরিচালনা করতে সচেষ্ট থাকবো। তাই মাননীয় সদাসয় সরকারের নিকট আকুল আবেদন চলমান লকডাউন বৃদ্ধি না করে আমাদেরকে ব্যবসা পরিচালনা সুযোগ করে দেওয়ার আকুতি যানাচ্ছি।

সভায় বক্তারা চলমান লকডাউন শিথিলের দাবীতে আগামী শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী গ্রহণ করা হয়।

আহুত শান্তিপূর্ণ মানববন্ধনে দলমত নির্বিশেষে সিলেটের সকল ব্যবসায়ীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

Manual2 Ad Code

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, নেহার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুমিন মল্লিক মুন্না, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিটি সুপার মার্কেটের সভাপতি মো. জইনুল হোসেন, কাকলী শপিং সেন্টারের সভাপতি মো. জাকারিয়া ইমরুল, খায়রুন-সহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ওলিউর রহমান চৌধুরী, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, ব্লু ওয়াটার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহেদ আহমদ, লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম শাহীদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল, নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুন্নান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল, হাসান মার্কেট সহ সভাপতি মো. আখতার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক মো. শাহেদ বক্স, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আলম, করিম উল্লাহ মার্কেটের সদস্য সদস্য মকসুদুর রহমান চৌধুরী, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রজব, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিয়াকত আলী মিটু, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, পূর্ব দরগাগেইট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930