শিরোনামঃ-

» ছাত্রদল নেতা দিনার-জুনেদ গুমের ৯ বছর

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

নিখোঁজ ছাত্রদল নেতা দিনার ও জুনেদের সন্ধান কামনায় পরিবারের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ গুমের ৯ বছর অতিবাহিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

মাহফিলে ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান, করোনাক্রান্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, বিএনপির ভাইস চেয়ারম্যান সিলেট বিভাগীয় সাংগঠনিক টীম লিডার প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির সহ করোনাক্রান্ত ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Manual7 Ad Code

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিনার সন্ধান পরিষদের আহ্বায়ক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল নেতা দিনারের ভগ্নিপতি শামীম আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এ কে এম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আখতার আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, শাহেদ আহমদ চমন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মুহিবুর রহমান মুহিব, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দিনার সন্ধান ছাত্র পরিষদ সিলেটের আহ্বায়ক মিজানুর রহমান নেছার, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শাফি শাহেদ, মহানগর যুবদলের সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মির্জা সম্রাট, জেলা যুবদলের সদস্য জি এম বাপ্পি, মকসুদুল করিম নোহেল, সাবেক ছাত্রনেতা বদরুল ইসলাম, আব্দুস সালাম টিপু, দিনার সন্ধান ছাত্র পরিষদ সিলেটের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, ছাত্রদল নেতা সুয়েদুল ইসলাম সুয়েদ, রুবেল ইসলাম, আব্দুস সালাম লস্বর মুমিন, মাহতাব উদ্দিন, বদরুল ইসলাম লোকমান, মো: আব্দুল্লাহ, আজহার আলী অনিক, জামাল আহমদ, আবুল হোসেন, এম পারভেজ, রুফিয়ান আহমদ সবুজ, আবু বকর সিদ্দিক, মকসুদুল করিম, আশরাফুল মুবিন মাহফুজ, শামসুদ্দিন শুভ, মিছলু আহমদ রাজ, জয়নাল আবেদীন রাহেল, মো: ইমরান আলী, হোসাইন আহমদ, কামরুজ্জামান কামরুল, এনামুল আজিজ মুন্না, রফিক আহমদ অপু, জাসিম আহমদ রাফি, সাইফুল ইসলাম শিপন, নাজমুল হাসান নয়ন, মিজান আহমদ, মিজনুল ইসলাম, মামুনুর রশীদ ও জাকির চৌধুরী প্রমূখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930