শিরোনামঃ-

» গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী অধিকার পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার


Manual5 Ad Code
 স্টাফ রিপোর্টারঃ

সিলেট সহ সারাদেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় যাত্রী অধিকার পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত রায়ের পরিচালনায় বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে গাড়ি ভাড়া ৬০ শতাংশ  বাড়িয়েছে।

Manual5 Ad Code

বর্তমানে ৬০ শতাংশ ভাড়া দিয়ে মানুষের চলাফেরা কষ্টকর হয়ে যাচ্ছে। সরকার চাইলে তেলের দাম কমিয়ে বা পরিবহন খাতে প্রনোদনা দিয়ে পূর্বের ভাড়া বহাল রাখতে পারতো। আমরা সরকারের কাছে আমাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি করছি।

এ সময় উপস্থিত ছিলেন, যাত্রী অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এম এ মতিন, কামরুজ্জামান চৌধুরী, নন্দ কিশোর রায়, শংকর তালুকদার, এমরান আহমদ, এ এস এম লুৎফুর রহমান চৌধুরী, অজয় সরকার, পল্লব সরকার, প্রত্যুষ কান্ত দাস, বিভাস তালুকদার, প্রমত্ত চন্দ্র দাস প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930