শিরোনামঃ-

» কোর্ট পয়েন্টে হেফাজতের সমাবেশ; নিরীহ মুসলমানদের হত্যা করে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২১ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সারা দেশের ন্যায় সিলেটে হেফাজতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সিলেট হেফাজতের ইসলামের হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হয়। ভোর ৬টা থেকে হেফাজতের নেতারা সিলেট কোর্ট পয়েন্টে অবস্থান এবং নগরীর বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণ ভাবে নেতাকর্মীরা অবস্থান করেন।

হেফাজতের পূর্ব ঘোষিত ঘোষনা অনুযায়ী সিলেট কোর্ট পয়েন্টে বিকাল সাড়ে ৩টায় হরতাল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

হরতাল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন মুসলিম বিদ্বেষী মানবতা বিরুধী হিসাবে আমরা মোদিকে ঘৃণা করি।

Manual5 Ad Code

বাংলাদেশ সরকার মোদিকে দেশে এনে এবং নিরীহ মুসলমানদের উপর হামলা করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গত দুইদিনে রাজধানীর ঢাকা ও হাটহাজারী বি-বাড়ীয়া সহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর আওয়ামীলীগ ও সরকারী পেটুয়াবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নির্মম ভাবে হেফাজতের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।

Manual4 Ad Code

এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Manual3 Ad Code

হরতাল পরবর্তী সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়বে আমির জামেয়া কাসিমুল উলুম দরগা মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছাবাড়ীর সভাপতিত্বে ও জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা ফাহাদ আমান ও হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্ঠা জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমান, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা শাহ আসিকুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুর রহমান, মাওলানা সামসুদ্দিন মো: ইলিয়াছ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা ছদরুল আমিন, তৌফিকুল ইসলাস ছাবির, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, মাওলানা সেলিম আহমদ, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা নিয়ামত উল্লাহ, আফজাল হোসেন কামিল প্রমুখ। 

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031