শিরোনামঃ-

» সিলেটের গোলাপগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২১ | রবিবার


Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা শাখা উদ্যোগে জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোলপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে হোসেন মার্কেটে ছাত্র সমাজের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথিত হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।

Manual3 Ad Code

জাতীয় যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মুজাহিদ আহমদের পরিচালনায় আব্দুস সামাদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচসা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি আলহাজ্ব কুনু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় যুব সংঘতির সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাবুর রহমান আলতাব।

Manual7 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সামাজ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইরাজ আলী, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব দোলোয়ার হোসেন, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম পাখি, জাতীয় যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহান উদ্দিন নাজু, জাতীয় শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার সভাপতি শামছু উদ্দিন বাবুল, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংঘতির সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসেন হিরা, গোলাপগঞ্জ উপজেলা যুব সংঘতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031