- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন
প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার
বাংলাদেশের অগ্রযাত্রায় মহানায়কের ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি পাওয়ায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন এখন আর কোন স্বপ্ন নয়।
বাংলাদেশের অর্থনীতির এ অগ্রযাত্রার স্বীকৃতিও মিলেছে বিশ্বসভায়। সম্প্রতি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করার চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের এ অগ্রযাত্রায় মহানায়কের ভূমিকা পালন করেছেন যিনি, তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনকের কন্যা, এদেশের গণমানুষের আশা-আকাংক্ষার শেষ ভরসাস্থল, এদেশের সর্বকালের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বেই একসময়ের স্বল্পোন্নত ক্ষুদ্র অর্থনীতির দেশ আজ উন্নয়নশীল দেশ হওয়ার পথে সব আয়োজন চূড়ান্ত করল। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তারই হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা কারাগারের ডিআইজি (প্রিজন্স) মো. কামাল হোসেন।
সিলেট জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অশিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।
এর আগে সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্ট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার হতে সিলেট জেলা স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১৩ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর