শিরোনামঃ-

» বিপ্লবের গান নাটকে মুগ্ধ হলেন দর্শক একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে বিশ্বনাট্য দিবস উদযাপন

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে দুই মাসব্যাপী একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে শনিবার ছিল বিশ্বনাট্য দিবস। রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় দর্পণ থিয়েটার প্রদর্শিত ‘বিপ্লবের গান’ নাটক।
নাটক শুরুর পূর্বে বিশ্বনাট্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাণী পাঠ করেন নাট্য পরিষদের নির্বাহী সদস্য ফারজানা সুমি। কালাম মাহমুদ এর রচনায় এনায়েতুল ইসলাম লাভলু’র নির্দেশনায় মঞ্চস্থ বিপ্লবের গান নাটকটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন, হল ভর্তি দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দর্শক উপভোগ করেন নাটকের সফল প্রযোজনাটি। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় দুইমাস ব্যাপী নাট্য প্রদর্শনীতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় নাট্য পরিষদের পক্ষ থেকে দর্পণ থিয়েটারকে উৎসব স্মারক ও উত্তরীয় প্রদান করেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক নাট্যজন অরিন্দম দত্ত চন্দন ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু।

Manual7 Ad Code

নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় মঞ্চে ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ ইন্দ্রানি সেন।
Manual1 Ad Code

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, রাহুল রাজ নাথ, নিরুপম ঘোষ, জাকির হোসেন, নাহিদ পারভেজ বাবু, সুপ্রিয় দেব শান্ত, অতনু দে, জয়শ্রী দাম, শাহরিয়ার রাহমান আপেল ও মহাশ্বেতা দেব শশী।

Manual7 Ad Code

একুশের আলোকে নাট্য প্রদর্শনী আগামী ৩১ মার্চ বুধবার নাটক মঞ্চায়নের মাধ্যমে শেষ হবে। সমাপনী দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘বধ্যভূমিতে শেষ দৃশ্য’ নাটক মঞ্চায়ন করবে নাট্যমঞ্চ সিলেট।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031