শিরোনামঃ-

» কামালবাজারের মোল্লারগাঁও-এ এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

অদ্য শনিবার (২৭ মার্চ) সকাল অনুমান ৭টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানায় 999 নাম্বারে জনৈক ব্যক্তি ফোন করে জানায় যে, কামালবাজার ফাড়ীঁধীন মোল্লারগাঁওস্থ সিলেট সুনামগঞ্জ বাইপাস সড়কে মেইন রোড থেকে সামান্য দূরে পূর্ব পাশে একজন যুবকের লাশ পড়ে আছে।

সংবাদটি প্রাপ্ত হয় তাৎক্ষণিক অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা সঙ্গীয় অফিসার- ফোর্স সহ ঘটনাস্থলে রওয়ানা দিয়ে সকাল অনুমান ৮টা ৩০ মিনিটে উক্ত স্থানে হাজির হন।

কামালবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/ দেলোয়ার ঘটনাস্থলে পৌঁছে।

Manual4 Ad Code

ঘটনাস্থলে উপস্থিত লোকজন সহ প্রত্যক্ষ করেন যে, নীল রঙের জিন্স প্যান্ট সবুজ টি-শার্ট পায়ে স্যান্ডেল সু পরিহিত একজন যুবকের মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে এবং কিছুটা দূরে একটি মোটরসাইকেল সিলেট হ ১৪-১৬৭৬ পড়ে আছে।

মোটরসাইকেলটির সামনের অংশটি দুমড়ানো মোচড়ানো ভাঙ্গা। মৃতের মুখের ডান পাশে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন এবং মোটরসাইকেল সহ ছিটকে পড়ে থাকার ধরনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

নিহতের পকেটে মানিব্যাগে একটি এনআইডি কার্ড পাওয়া যায়। সেখানে লিখা তাজগীর আহমদ (২৩), পিতা- মকবুল আহমদ, মাতা- রেহেনা বেগম, গ্রাম- কেশবপুর, গৌরীশংকর, ডাকঘর জালালাবাদ ৩১০০, থানা- বিশ্বনাথ, সিলেট। নিহতের সাথে মোবাইল এবং পাশে পড়ে থাকা মোটরসাইকেলের সাথে চাবি পাওয়া যায়।

Manual6 Ad Code

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্রঃ অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930