শিরোনামঃ-

» মুজিব বর্ষ উপলক্ষে সিলেট সদর ফুটবল একাডেমির বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০২১ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার বাদাঘাট সংলগ্ন কাজিরগাঁও মাঠে মহিলাদেরর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে এ মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সিলট সদর উপজেলা ফুটবল একাডেমি।

চলমান টুর্নামেন্টের এক ফাঁকে শনিবার বিকেলে কয়েক হাজার দর্শকদের উপস্হিতিতে মহিলাদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

এতে জুম্মন লুসাই ফুটবল একাদশ সিলেট বনাম ভৈরবগঞ্জ শ্রীমঙ্গল ফুটবল একাদশ মৌলভীবাজার এর মধ্য অনুষ্ঠিত হয়। এতে ৫-০ গোলে সিলেট দল জয়লাভ করে।

শনিবার (২০ মার্চ) অনুষ্ঠিত মহিলাদের প্রীতি এ ফুটবল ম্যাচকে ঘিরে সিলেট সদর উপজেলার গ্রামীন জনপদে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিলো।

Manual8 Ad Code

শনিবার বিকেলে ওই মাঠে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। এরমধ্যে খেলার মাঠে মহিলা দর্শকও অনেক উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক ও সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনুরের সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিকের পরিচালনায় এই  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মী।

এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হাসিনা বেগম প্রমুখ।

খেলায় ধারাভাষ্য করেন, বিশিষ্ট ধারা ভাষ্যকার জিয়াউল হক জিয়া।

প্রীতি ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত উভয় দল এবং খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি তাঁর বক্তব্যে এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গ্রামীন জনপদে এধরণের উদ্যোগ পুরুষদের পাশাপাশি নারী সমাজকে এগিয়ে চলার পথে সত্যিকার অর্থে অনুপ্রেরণা ও সাহস যোগাবে।

Manual3 Ad Code

বঙ্গবন্ধু সমাজে সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করেছেন। তাঁর এ স্বপ্ন আজ একে একে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়ন অগ্রযাত্রায় রোল মডেল হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে, তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া ই আমাদের মহান স্বাধীনতা ও মুজিব বর্ষের শপথ হউক।

Manual1 Ad Code

এ সংগ্রামে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা ফুটবল একাডেমি এ মাঠে “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট” এর আয়োজন করে।

গত ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার ১৬টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

বর্তমানে ২১ মার্চ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

মোট দুটি সেমিফাইনাল খেলা শেষে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ফাইনাল খেলা সম্পন্ন হবে বলে আয়োজকরা আশাবাদী।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31