শিরোনামঃ-

» যুবদল নেতা আখতার হোসেন ভিরুকে গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট মহানগর যুবদলের ২৩নং ওয়ার্ডের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আখতার হোসেন ভিরুকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট মহানগর ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৬ মার্চ) এক প্রতিবাদ বার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলার যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ যৌথ বিবৃতিতে বলেন, গ্রেফতার, হামলা, মামলা নির্যাতন করে কখনো জাতীয়তাবাদী শক্তিদের দমানো যাবে না।

Manual6 Ad Code

পুলিশ বর্তমান সরকারের ইশারায় বিরোধী দলের নেতাকর্মীকে হামলা মামলা ও গ্রেফতার করে যাচ্ছে। বর্তমান সরকারের সময় ঘনিয়ে এসেছে। অচিরেই এই বাকশালী সরকারের পতন অনিবার্য্য। নেতৃবৃন্দ যুবদল নেতা আখতার হোসেন ভিরুর নিঃশর্ত মুক্তি দাবী করেন। পাশাপাশি সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031