শিরোনামঃ-

» কানাইঘাটে জাকারিয়া খালেদের উপর হামলায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা’র তীব্র নিন্দা

প্রকাশিত: ০২. মার্চ. ২০২১ | মঙ্গলবার

Manual3 Ad Code

 স্টাফ রিপোর্টারঃ

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাকারিয়া খালেদের উপর কানাইঘাটে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটি নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

মঙ্গলবার (২ মার্চ) রাতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও সাধারণ সম্পাদক এন এম ময়না মিয়া গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলামের পুত্র মো. জাকারিয়া খালেদ, ওয়াহিদুল ইসলাম, ভাগনা আবু তানিয়াত তানিম সহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা নিন্দাজনক।

Manual1 Ad Code

এই ভদ্র সমাজে এসে একজন মুক্তিযোদ্ধার সন্তানের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির উদ্যোগে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930