শিরোনামঃ-

» দেশ-বিদেশে করোনা আক্রান্তদের সুস্থতায় বুধবারী বাজারে দোয়া মাহফিল

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
Manual4 Ad Code

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের মাটিতে যারা মৃত্যুবরণ করেছেন ও যারা এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুদ্ধ করছেন তাদের রোগমুক্তি কামনা এবং দেশবাসী তথা পৃথিবীর সকল মানবজাতিকে এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মো. শাহ সাইফুল আলম রাজার উদ্যোগে ও কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের আয়োজনে সিলেট গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন কমপ্লেক্স মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মো. শাহ সাইফুল আলম রাজার পিতা মরহুম হাজী ফইয়াজ আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন লন্ডন ফোর্ডস্কয়ার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শামসুল হক। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সিরাজ উদ্দিন।
মাওলানা আছহাবুর রহমান কালীজুরীর সভাপতিত্বে ও কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের সভাপতি কাজী হাফিজ মাওলানা ছাফওয়ান আল মাহমুদের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান।
বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা নুরুল হুদা, বাণীগ্রাম মধ্যম মহল্লা মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান, বাণীগ্রাম শাহী মসজিদের ইমাম মাওলানা সাব্বির আহমদ, বুধবারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জয়নুল ইসলাম, বুধবারী বাজার মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান গোলাপনগরী, ৫নং বুধবারী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরফ, বিশিষ্ট সমাজসেবক দবিরুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুধবারীবাজার বনিক সমিতির সভাপতি মাওলানা আইনুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আফসার উদ্দিন, বাণীগ্রাম পল্লীমঙ্গল সমিতির সভাপতি রফিক উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী মশকুর আহমদ, ২নং ওয়ার্ডের সদস্য সাদিকুর রহমান, বিশিষ্ট মুরব্বী মাহতাবুর রহমান, বিশিষ্ট আলেম আমিনুর রহমান, বিশিষ্ট তরুণ যুব নেতা হালিমুর রশিদ রাপু, বদরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী নুর উদ্দিন, নাজেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী লন্ডন প্রবাসী আব্দুল আলিম, মনোয়ার হোসেন সোহাগ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031