শিরোনামঃ-

» পৌরবাসির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো : মেয়র প্রার্থী জাকারিয়া পাপলু

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ পৌর নির্বাচনে পৌর নাগরিক ব্যানারে মেয়র প্রার্থী ও সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু বলেছেন, পৌরবাসির উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিবেদন করতে চাই।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের গুগারখুল পশ্চিম পাড়া ও মাঝ পাড়া ও ৫নং ওয়ার্ডের দাড়িপতন পশ্চিম পাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, এ পৌরসভার প্রতিষ্ঠাকালিন সময় থেকে পৌরবাসির পবিত্র আমানতে আমাকে পরপর দু’বার নির্বাচিত করায় পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন সহ সর্বত্রে পৌরসভার মর্যাদা বৃদ্ধিতে কাজ করার সুযোগ হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মোবাইল প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code

গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় তাঁর সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930