শিরোনামঃ-

» আনারস প্রতীকে ভোট প্রার্থণা করে পরিবহণ শ্রমিক নেতা মইনুল ইসলামের গণসংযোগ

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২১ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে আনারস প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করে গনসংযোগ ও পথসভায় করেছেন সভাপতি প্রদপ্রার্থী হাজী মইনুল ইসলাম। তিনি ২৫ জানুয়ারি সোমবার বিকালে নগরীর ধোপাদিঘীর পাড় মাইক্রবাস শ্রমিকদের সাথে গণসংযোগ শেষে এক পথসভায় মিলিত হন।

পথ সভায় তিনি বলেন, আমাকে আনারস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মেহনতি শ্রমিক ভাইদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন।

তিনি আরো বলেন, শ্রমিকদের যে কোন আন্দোলন সংগ্রামে আমি সব সময় শ্রমিক পাশে আছি, এখন আমি শ্রমিকদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

Manual6 Ad Code

শ্রমিকদের দুঃখ, দুর্দশা, তাদের ন্যায্য অধিকার ও তাদের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে নির্বাচনে নিশ্চয় আমার বিজয় নিশ্চিত।

Manual6 Ad Code

গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, পরিবহণ শ্রমিক নেতা সজ্জাদ মিয়া, সাধন চন্দ্র দাস, এনামুল হক, রাহেল আহমদ, সাবুল, রাশেদ, সালা উদ্দিন, রফিক, মনির, বিল্লাল প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930