শিরোনামঃ-

» জকিগঞ্জের বিএনপির বিদ্রোহী প্রার্থী হিরাকে এবার সকল পদ থেকে বহিস্কার

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে আগেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৯ জানুয়ারি তাকে যুবদল থেকে বহিস্কার করা হয়।

Manual3 Ad Code

তবে এবার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর বেলাল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় এ সিদ্ধান্তটি জানানো হয়েছে।

Manual6 Ad Code

এর আগে ১৯ জানুয়ারি জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশনার আলোকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে ১৯ জানুয়ারি সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন হিরাকে যুবদল থেকে বহিস্কার করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031