শিরোনামঃ-

» ইসলামী ছাত্র মজলিস আদর্শ মানুষ তৈরির অনন্য প্রতিষ্ঠান : কে এম আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

শিক্ষিত বেকার, সন্ত্রাস আর দিহানদের মতো লম্পট তৈরির প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিপরীতে ইসলামী ছাত্র মজলিস হচ্ছে আদর্শ মানুষ তৈরির এক অনন্য প্রতিষ্ঠান। যেখানে পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের পাশাপাশি ইসলাম সম্পর্কে সঠিক অনুশীলনের মাধ্যমে আদর্শ, দেশপ্রেমিক, খোদাভীরু মানুষ তৈরি হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখা আয়োজিত ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক খান মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

সংগঠনের শায়খুল হাদীস জোন সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিল,শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, মহানগরীর প্রকাশনা ও মাদরাসা কর্যক্রম সম্পাদক মোস্তফা আহমদ সোহান।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা পূর্ব থানা সভাপতি আব্দুস সামাদ আল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল বিভাগ সভাপতি মোশাররফ আবেদীন জয়, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি আব্দুল মুকিত, মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামিম, রেজাউল করিম, জুয়েল আহমদ, কামরুজ্জামান, আরশাদ হোসাইন, মির্জা ওমর, আব্দুর রাহিম, আব্দুল বাসিত খান, মাহফুজ আহমদ হামজা, হোযাইফা, ছাহী প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930