শিরোনামঃ-

» রিকশা চলাচলের দাবিতে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের মানববন্ধন বৃহস্পতিবার

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত পূণরায় রিকশা চলাচলের দাবিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এ উপলক্ষ্যে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুকরিয়া মার্কেটের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনা সভায় বৃহত্তর জিন্দাবাজার ব্যবসায়ী সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

উক্ত মানববন্ধনে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদ, মধুবন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31