শিরোনামঃ-

» জেলা ও মহানগর আওয়ামীলীগের দুই সহ সভাপতি সংবর্ধিত

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার

স্টাফ রিপোর্টারঃ
সরকার ব্যবসায়ীদের আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সহ দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা দেশবাসীর কল্যাণে কাজ করছে। হযরত শাহজালাল (র:)-এর মাজার এলাকায় দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন। এক্ষেত্রে পর্যটন নগরী সিলেটের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে দরগাবাজার ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেট জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদকে হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রদত্ত  সংবর্ধনার জবাবে তারা একথা বলেন। দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্য্যালয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হযরত শাহজালাল (রহ:) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহসভাপতি জুনেদ আহমদ শওকত, মো: লুৎফুর রহমান লিলু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, সমিতির সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক শাকের আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হেলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খলিলুর রহমান কামরান, সদস্য এস এম মোরশেদ আহমদ টিপু, শাহ মো: এমদাদুর রহমান, তানিমুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31