শিরোনামঃ-

» বিএনপি নেতা ফয়সলের পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা নগরীর বালুচর নিবাসী (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা) মাহমুদুর রব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তা তিনি বলেন, চাকুরিজীবনে মাহমুদুর রব চৌধুরী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ মুরব্বী হিসেবে এলাকায় তার অনেক সুনাম রয়েছে। তার মৃত্যুতে আমরা সকলই শোকাহত। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি মাহমুদুর রব চৌধুরীর যেন জান্নাত দান করেন।-আমিন।

Manual8 Ad Code

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পিতা নগরীর বালুচর নিবাসী (অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা) মাহমুদুর রব চৌধুরী বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বালুচরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি ৩ ছেলে ও  ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930