শিরোনামঃ-

» খালপার জাগরণী জনকল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

দক্ষিণ সুরমা উপজেলা, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন, খিত্তা খালপার গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন খালপার জাগরণী জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন।

খালপার জাগরণী জনকল্যাণ সমিতির সভাপতি রাবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের পরিচালনায় এবং সভাপত্বি উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সভাপতি, খালেদ আহমদ, সাবেক দায়িত্বশীল লায়েক আহমদ, ফয়সল ইসলাম, মুরাদ আহমদ।

শপথ গ্রহণ করান সাবেক সভাপতি সালেহ আহমদ।

Manual1 Ad Code

শুক্রবার (১ জানুয়ারি) রাত ৯টায় সহধর্ম বিষয়ক সম্পাদক আদনান আহমদ কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

Manual2 Ad Code

শপথ গ্রহণ শেষে সংগঠনের সকল সদস্যবৃন্দ নিজ নিজ অভিব্যক্তি প্রকাশ করেন।

সংগঠনের সকল সদস্যই সংগঠনের সকল নিয়ম মেনে চলা ও সকলে একসাথে মিলেমিশে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানের অতিথিবৃন্দ সংগঠনের সকল সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তাদেরকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাওয়ার ও অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে ও মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

আনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন খিত্তা খালপার জামে মসজিদের সানী ইমাম ছালিক আহমদ মামুন।

সংগঠনের সভাপতি রাবেল আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31