শিরোনামঃ-

» রেড ক্রিসেন্টের ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরন

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার

Manual1 Ad Code

সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দু:স্থ অসহায় মানুষের কল্যান করা যায় : আব্দুর রহমান জামিল

স্টাফ রিপোর্টারঃ

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে নগরীতে ৩’শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২ জানুয়ারি) সকালে নগরীর চৌহাট্রাস্থ রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতাল প্রাংগনে শীতবস্ত্র বিতরন কার্য্যক্রম উদ্বোধন করেন, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল।

Manual8 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, রেডক্রিসেন্ট মাতৃমংগল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী,জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, সাবেক যুব প্রধান মো: নাজিম খান, যুব রেডক্রিসেন্ট এর বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, উপ প্রধান সুমেল চৌধুরী, অফিস কর্মকর্তা পার্থ সারথি দাস প্রমূখ।

Manual5 Ad Code

শীতবস্ত্র বিতরন কার্য্যক্রম উদ্বোধনকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন শীতার্ত অসহায় মানুষ এ সমাজের অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দু:স্থ অসহায় মানুষের কল্যান করা যায়। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31