শিরোনামঃ-

» জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব আফেন্দী সিলেট আসছেন সোমবার

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দুই দিনের সফরে সিলেট আসছেন আগামী সোমবার (৪ জানুয়ারি)। ওই দিন ঢাকা থেকে দুপুরে ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌবেন।

Manual5 Ad Code

সোমবার (৪ জানুয়ারি) সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহবাগ জামেয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান মেহমান হিসেবে রাতে বয়ান পেশ করবেন।

বয়ান শেষে সিলেটে এসে যাত্রীযাপন করবেন। পরদিন মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দের সাথে বন্দরবাজারস্থ দলীয় অফিসে মতবিনিময় করবেন।

Manual8 Ad Code

এতে সিলেট জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী ইন্তেকালের পর গত ১৩ ডিসেম্বর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031