শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৯নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কামরানের বাসভবনে প্রায় ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) বিকাল শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্টিত হয়।

সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জাহিদ সারোয়ার সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোস্তফা দিলোয়ার আল আজহার। ৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব দেব, সিলেট মহানগর যুবলীগ নেতা গোবিন্দ দাস, রিপন দেব, ৯নং ওয়ার্ডের সচিব পিন্টু আহমদ সহ আরো অনেকে।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সরকার সবসময় দেশের মানুষের কল্যানে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে মানুষের কল্যাণ কাজ করে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31