শিরোনামঃ-

» নতুন বছরের প্রথম রাতে নগরীর লন্ডনী রোডের রাস্তা সংস্কার করলো অগ্রণী তরুণ সংঘ

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৭ ও ৮নং ওয়ার্ডের লন্ডনি রোডের রাস্তা সংস্কার করলো অগ্রণী তরুণ সংঘ।

দীর্ঘ ১৫ বছর আগে সিলেট সিটি কর্পোরেশন এই রাস্তা নির্মান করার পর আর কোন সংস্কার করা হয়নি। বার বার এই দুই ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়রের সাথে যোগাযোগ করার পরও রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। বর্তমানে রাস্তার এমন বেহাল দশার যে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। রাস্তার মধ্যে অনেক গর্তের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

এমতাবস্থায় লন্ডনী রোডে স্থাপিত অগ্রণী তরুণ সংঘ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।

Manual3 Ad Code

শুক্রবার (১ জানুয়ারি’২১) রাত ১২টায় শুরু হওয়া কাজ শেষে হয় ভোর ৪টায়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু, সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, সহ-সভাপতি শাহ মোঃ লোকমান আলী, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, রফিক মিয়া, মামুনুর রশীদ চৌধুরী, আমির হোসেন প্রমুখ।

অগ্রণী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, দীর্ঘ ১৫ বছর আগে সিলেট সিটি করপোরেশন রাস্তা নির্মাণের পর আর সংস্কারের আর কোন উদ্যোগ গ্রহণ করেননি। বারবার যোগাযোগ করার পরেও তারা কোনো ব্যবস্থা নেননি। লন্ডন রোড এলাকার রাস্তা ও ড্রেন এর অবস্থা খুবই নাজুক। আমরা অগ্রণী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে কিছু খানাখন্দ ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা রাখি, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই এলাকার লোকজনকে চলাচলের ব্যবস্থা সুগম করে দিবেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031