শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি’র সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি’র উদ্যোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বিএডিসি সিলেট বিভাগের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) কৃষিবিদ সুপ্রিয় পালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ রবীন্দ্র কুমার সিং, উপ পরিচালক (বীউ) কৃষিবিদ আশুতোষ দাস, উপপরিচালক (এএসসি) কৃষিবিদ খোরশেদ আলম, সিনিয়র সহকারী পরিচালক (খামার) কৃষিবিদ পরিতোষ পাল, আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক দেবজ্যোতি পুরকায়স্থ, সহকারী প্রকৌশলী (সেচ) কৃষিবিদ রুবাইয়াত ফয়সাল মাসুম, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএবি ১৯০৩) সিলেটের সভাপতি দিলীপ কুমার শীল।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার চেষ্ঠা মানে আমাদের স্বাধীনতার চেতনার উপর আঘাত করা। যারা এই অপচেষ্ঠায় জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে। নয় তো একাত্তরের পরাজিত শক্তিরা আবারও সুযোগ নিবে। তাই তাদেরকে প্রতিহত করতে হবে। এবং দ্রুত শাস্তির প্রদান করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানানো হয়।

Manual7 Ad Code

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অংশ নেয়া বিএডিসি সিলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সারা বাংলাদেশের ৩৪টি স্থানে একই সময়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031