- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» দলমত নির্বিশেষে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহত কাজ : নাদেল
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পৌষের হাড় কাঁপানো শীতের মুহুর্তে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহতি উদ্যোগ।
আমাদের মানবিকগুনাবলী সম্পন্ন মানুষরা নীরবে নিভৃতে শীতার্ত ও ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আতিথেয়তাপ্রবণ ও দানশীল। শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।
তিনি শনিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিবার ও প্রবাসী বন্ধু-বান্ধবের উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে শীতার্ত পাঁচশতাধিক নারী-পুরুষের মধ্যে শাল ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
শীতবস্ত্র শাল বিতরণকালে আব্দুর রহমান রিপন বলেন, পৃথিবীতে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। সমাজের দুস্থ অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
শাল ও খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা ভানু লাল দাস, সাফায়েত খান, সায়মন ইসলাম, সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ রাজন, লন্ডন প্রবাসী সোয়েব আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিন, নাঈমুর রহমান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে মানবিক কার্যক্রমে পৃষ্টপোষকতার জন্য লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা মুকিত মিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪২৩ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর