শিরোনামঃ-

» ইউনানী আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

মুজিব বর্ষে উপলক্ষ্যে ইউনানী আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে ভেষজ ঔষধের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর উদ্যোগে রবিবার (২৭ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা নগরীর দরগার গেইটস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াহইয়া।

Manual7 Ad Code

প্রধান অতিথি মোহাম্মদ ইয়াহইয়া প্রত্যেক উৎপাদন বিভাগের সাথে জড়িত দক্ষ কবিরাজ ও হাকিম কি ভাবে সঠিক উপায় কাজ করে ঔষধের গুণগত মান বজায় রেখে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জিএমপি নির্দেশনা মেনে কাজ করতে হবে সেই বিষয় গুলোর উপর পরামর্শ প্রদান করেন। ভেষজ ঔষধের গুণগত মান সম্পন্ন ঔষধ তৈরির জন্য উপস্থিত সকল প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের দিকনির্দেশনায় এ্যালোপ্যাথিক ঔষধের পাশাপাশি ভৈষজ ঔষধে মানুষ যাতে উন্নত সেবা পায় সেদিকে লক্ষে রাখার আহবান জানান।

প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় ইষ্টার্ণ ল্যাবরেটরিজ, মাইসান ল্যাবরেটরিজ, রোজমার্ক ল্যাবরেটরিজ, সাজ ইউনানী ইন্ডাস্ট্রিজ, ফার্মেক্স ফার্মাসিউটিক্যালস, নিউ হারবাল ল্যাবরেটরিজ, দি মেডিমার্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডের মালিক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31