শিরোনামঃ-

» বিএসপিএ সিলেটের নতুন কমিটি

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার


Manual5 Ad Code

সভাপতি মান্না চৌধুরী, সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, কোষাধ্যক্ষ ওলিউর রহমান

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মান্না চৌধুরী (দৈনিক জৈন্তাবার্তা), সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ) পুন:নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ওলিউর রহমান (দৈনিক উত্তরপূর্ব)।

রবিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিএসপিএ সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য (২০২০-২০২২) নেতৃত্ব নির্বাচন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার), যুগ্ম সম্পাদক মিজান আহমদ চৌধুরী (সিলেটের সকাল), কার্য্যনির্বাহী সদস্য, হাসান মোহাম্মদ শামীম (দৈনিক আমাদের নতুন সময়), মঞ্জুর আহমদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আমিনুল ইসলাম রোকন (দৈনিক দেশ ও দৈনিক সিলেটের ডাক) ও মিজানুর রহমান (ফ্রিল্যান্স)।

Manual8 Ad Code

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মান্না চৌধুরী। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন আহবাব মোস্তফা খান।

Manual8 Ad Code

রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন, বিএসপিএ সিলেটের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিএসপিএ সিলেটের সদস্য ও চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার মাছুম আহমদ, ক্রীড়া সাংবাদিক হাসান মোহাম্মদ শামীম, এস এইচ মিলাদ, আফজাল হোসেন, নাহিদ চৌধুরী।

সাধারণ সভা শেষে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত হন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। এসময় বাফুফে সদস্য এবং ডিএসএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাহিউদ্দিন আহমদ সেলিমকে ফুলে শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31