শিরোনামঃ-

» রাশেদা বেগমের মৃত্যুবার্ষিকীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

‘মানবতার সেবায় আমরা বদ্ধ পরিকর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাশেদা হক সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রাশেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ছড়ারপাড়স্থ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

Manual5 Ad Code

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, হাড় কাঁপানো শীতের মুহুর্তে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহতি উদ্যোগ।

Manual7 Ad Code

তিনি বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের মানুষ অত্যন্ত আতিথেয়তাপ্রবণ ও দানশীল। শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।

Manual4 Ad Code

তিনি সমাজের সামর্থবানদের অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে ও রাশেদা হক সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, জগন্নাথপুর ওয়েলফেয়ার ইউকের ট্রেজারার শাহজাহান মিয়া, বৃহত্তর সিলেটের আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি, জগন্নাথপুর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তুহেল মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ফয়েজ খান সলিট, কালাম আহমদ, শাহ আলম, সাইফ উদ্দিন সাবের, ইমাদুল হক জাহেদ, মামুনুর রশীদ মামুন, সাফায়েত খান, ফুজায়েল আহমদ জনি, কিশোয়ার জাহান সৌরভ, রাবীব মুক্তাদির চৌধুরী, সুয়েব আহমদ সানু, মামুন আহমদ, নাঈম চৌধুরী, এস. এম. সোহেল, শিপন মিয়া, লোকমান মিয়া, মনসুর আলম ডেভিট, মোসাদ্দেক মুসা, আব্দুল আহাদ জাবেদ, শাহনুর মিয়া, তাওহিদ, মেহেদী হোসাইন সাজন, তাকরিম, তাহের, সৈয়দ আরিফ, সৈয়দ রুম্মান, আরিফুর রহমান শিহাব, হাসান ইমাম চৌধুরী, মিজান আহমদ, মিকদাদ আহমদ চৌধুরী, মিয়াদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31