- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» গোলাম কিবরিয়া শাহিনকে ধানের শীষে ভোট দিয়ে গোলাপগঞ্জ পৌর মেয়র নির্বাচিত করুন : কামরুল হুদা জায়গীরদার
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২০ | রবিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, আসন্ন ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের পরিক্ষীত নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং ঐ্ক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের এক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ধানের শীষ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক। এই প্রতীকের স্বপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করতে হবে।
গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল গফুর ও আসন্ন গোলাপগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।
কর্মী সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছালিক আহমদ চৌধুরী, মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নোমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ মামুন, রুহেল আহমদ চেয়ারম্যান, আমিন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওহিদ তালুকদার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সদস্য মুজিবুর রহমান মুজিব, দুলাল আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, গোলাপগঞ্জ পৌর বিএনপির ৯ ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল খালিক, তাহেল আহমদ, মকসুদ আহমদ, বদরুল ইসলাম, আব্দুল আজিজ, ছালেক আহমদ, আলী আহমদ, ওলিউর রহমান ওলি, আব্দুর রহিম, যুবদল নেতা আব্দুল কাদির, সাকেল আহমদ, ছাত্রদল নেতা নুরুজ্জামান, তারেক আহমদ চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান


