শিরোনামঃ-

» সহকারী অধ্যাপক পদ বহালের দাবিতে আন্দোলনে নামছে কলেজ শিক্ষক পরিষদ

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০২০ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

ইন্টারমিডিয়েট কলেজ আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদ বহালের দাবিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে সিলেট মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে কলেজ শিক্ষক পরিষদ, সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের বিভিন্ন কলেজের প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন, এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনীতে ইন্টারমিডিয়েট কলেজ ও আলিম মাদ্রাসা হতে বিদ্যমান সহকারী অধ্যাপক পদ বিলুপ্ত করে তথাকথিত জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হয়েছে। এর দ্বারা ইন্টারমিডিয়েট স্তরের প্রভাষকদেরকে চিরতরে সহকারী অধ্যাপক , উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইন্টারমিডিয়েট ও ডিগ্রি পর্যায়ে প্রভাষকগণ একই যোগ্যতায় নিয়োগ এবং সর্বদা একই সুবিধা পেলেও হঠাৎ করে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্তে সারাদেশের প্রভাষকগণ ক্ষুব্ধ ও হতাশ। তারা অবিলম্বে পূর্বের ন্যায় ইন্টারমিডিয়েট স্তরে সহকারী অধ্যাপক পদ বহালের দাবি জানান।

Manual2 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক পদ বহালের দাবিতে চলতি মাসে সিলেট মহানগরীতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শংকর তালুকদার, সহ সভাপতি প্রভাষক এম.এ.মতিন, সহ সভাপতি প্রভাষক শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক প্রভাষক শান্ত ভট্টাচার্য, প্রভাষক আলকাবুর রহমান, প্রভাষক সুমন কুমার চন্দ, প্রভাষক শেখ মাসুক আহমদ, সজল আচার্য প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031