শিরোনামঃ-

» শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার নির্বাচন শনিবার

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২০ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৬১ জন।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা প্রার্থী না থাকায় সাবেক সভাপতি কাজি মিসবাহুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতা বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদসহ অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কামরান আহমদ (ফুটবল) প্রতিক নিয়ে এবারও নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ (সেলাই মেশিন)।

কোষাধ্যক্ষ পদে রয়েছেন ৩ প্রার্থী। নুরুল ইসলাম (কাপ পিরিচ), সায়েদ আহমদ (দেয়াল ঘড়ি) ও বিদ্যুত (কলস) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

Manual2 Ad Code

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাসিম (মোটরসাইকেল), আনোয়ার হোসেন ফারুক (ছাতা), প্রচার সম্পাদক প্রার্থী ফখর উদ্দিন (মাছ), জুবের আহমদ জুবেল (ঘোড়া) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual4 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ এখলাছুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মোঃ বদিউজ্জামান, মনু মিয়া, মনজুর আহমদ, মুস্তফা আহমদ (কালা), মাও. নিজাম উদ্দিন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31