শিরোনামঃ-

» রুস্তমপুর গ্রামের ঐতিহ্য প্রায় দুই শত বছরের পুরনো খেরতুলার মাঠ আবারও নতুন রুপে ফিরছে; কাল থেকে সংস্কার কাজ শুরু

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২০ | শুক্রবার

Manual2 Ad Code

মো. সেবুল হোসেনঃ
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন প্রায় ৪ একর জায়গায় রুস্তমপুরের পুরনো ঐতিহ্যবাহী খেরতুলার মাঠ আবারও নতুন রুপে ফিরছে। কাল থেকে শুরু হচ্ছে মাঠের নতুন সংস্কার কাজ। মাঠ পরিস্কার ও সংস্কার কাজের জন্য প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

Manual6 Ad Code

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সজমুল ইসলাম খানেঁর কার্যালয়ে রুস্তমপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রুস্তমপুর গ্রামের যুবনেতা রউজ উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং বাঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সজমুল ইসলাম খাঁন, রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি ও সমাজসেবক মো. সজিব আলী, মো. আবু সাঈদ ফেছন মিয়া, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. রাইয়ব আলী, কাজি মৌলানা আব্দুল মালিক, যুবনেতা শাহীন আল মামুন, যুবদল নেতা বাছিতুর রহমান বাছিত, নজমুল ইসলাম খাঁন, ব্যাবসায়ী নাসির উদ্দীন, রুস্তমপুর জালালাবাদ তরুন সংঘের সভাপতি আব্দুর রকিব, সোস্যাল ডেভলাপমেন্ট সোসাইটির সভাপতি আব্দুল আজাদ, জালালাবাদ আদর্শ সংঘের সভাপতি সাইদুল ইসলাম মিজান।

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, কলিম উদ্দিন, হাজী আনা মিয়া, শামীম আহমদ, সাংবাদিক সেবুল হোসাইন, সুলতান শাহজাহান, জুমন আহমদ, জাকারিয়া আহমেদ, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন সভাপতি আহমেদ আলম, এমাদ আহমেদ, এ কে মুন্না, কবির আহমেদ, আব্দুল মুকিত, রুবেল আহমেদ সহ গ্রামের তরুন যুব সমাজ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031