শিরোনামঃ-

» কাউন্সিলার তৌফিকুল হাদী করোনা পজিটিভ; সুস্থতার জন্য দোয়া কামনা

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২০ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual5 Ad Code

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি কয়েকদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত নগরীর একটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করলে বুধবার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তথ্যটি নিশ্চিত করেছেন কাউন্সিলার হাদীর ঘনিষ্টজন ও সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

বর্তমানে কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী চিকিৎসকের পরামর্শে হোম আইলোশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার বর্তমান শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অসুস্থতার জন্য তিনি অনেকের সাথে যোগাযোগ এবং ফোন রিসিভ করা থেকে বিরত রয়েছেন। এজন্য কেউ মনোকষ্ট নেয়া থেকে বিরত থাকার আহŸান জানিয়েছেন কাউন্সিলার হাদী।

তাঁর সুস্থতার জন্য ১নং ওয়ার্ড সহ সর্বস্তরের সিলেটবাসী এবং বিএনপির দলীয় নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন কাউন্সিলার ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031