- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» বিশ্ব ডায়াবেটিস দিবসে সিওমেকের র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২০ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজী বিভাগের উদ্যোগে “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিওমেক থেকে এক র্যালী বের করা হয়েছে।
নভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালী পরবর্তীতে সিওমেকের লেকচার গ্যালারী-১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিওমেক এর অধ্যক্ষ ও শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সের ডীন অধ্যাপক ডা. মো. ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিওমেকের প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নব কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিওমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, এন্ডোক্রাইনোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ্ এমরান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিওমেকের প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নব কুমার সাহা বলেন, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
তিনি বলেন, যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


