শিরোনামঃ-

» ফ্রান্সে মহানবী (সাঃ) অবমাননার প্রতিবাদে মদিনা মার্কেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২০ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নগরীর ৮নং ও ৯নং ওয়ার্ড এবং বৃহত্তর মদিনা মার্কেট এলাকার তাওহিদি জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা নামাজের পর নগরীর ৮ ও ৯নং ওয়ার্ডের এলাকার থেকে বিভিন্ন মসজিদে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মদিনা মার্কেট পয়েন্টে এসে সমাবেশে অংশগ্রহণ করেন। আল মদিনা জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি এনামুল এর সভাপতিত্বে সিটি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন আহমেদর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রখেন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: মখলিছুর রহমান কামরান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা শরিফুজ্জামান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ সাইদুল ইসলাম আলী আহম, সাবেক সাধারষ সম্পাদক সেলিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিন আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলি, সাবেক সাবেক কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শাহী সহ আরোও অনেকে।

Manual8 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাঁদের নয়নের মনিকোটায় স্থান দিয়েছে। তাঁকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

Manual4 Ad Code

বক্তারা সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’ ফ্রান্স সরকারকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’ এ সময় বক্তারা ফ্রান্সের তৈরি সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31