শিরোনামঃ-

» সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত: ১১. জুন. ২০১৯ | মঙ্গলবার

Manual2 Ad Code

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের শিক্ষা হলো সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা : এডভোকেট জুবায়ের

স্টাফ রিপোর্টারঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে আত্মশুদ্ধি অর্জনের সুমহান আদর্শের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর কুরআন নাযিলের মাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিপুর্ন মোত্তাকি হিসেবে গড়ে তুলতে পারলে ঈদুল ফিতরের আনন্দ সার্থক হবে।

Manual6 Ad Code

আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করে আল্লাহর হুকুম অনুযায়ী সার্বিক জীবন পরিচালিত করতে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের জন্য কাজ করতে হবে।

Manual3 Ad Code

তিনি সোমবার (১০ জুন) সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব।

বক্তব্য রাখেন- জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ তাপাদার প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930