শিরোনামঃ-

» কাতারে কাঠাঁলতলী প্রবাসী কল্যান পরিষদের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

প্রকাশিত: ১৯. জুন. ২০১৮ | মঙ্গলবার


Manual5 Ad Code

এসবিএন প্রবাস ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঠাঁলতলী (মৌলভীবাজার) প্রবাসী কল্যাণ পরিষদ কাতারের উদ্যোগে এক বর্নাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সোমবার (১৮ জুন) কাতারে দোহা শহরের সারে-আসমাকস্থ মাসকুরা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সেখানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।

পরিষদের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এবং পরিষদের উপদেষ্ঠা মখলিছুর রহমান।

Manual7 Ad Code

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কাঠালতলী এলাকাবাসীদের সংগঠনের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কফিল উদ্দিন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আগত সকলেই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শরিফুল হক সাজু, কলিম আহমদ, ফজলুল করিম, মাহবুবুর রহমান চৌধুরী, সাইদ আহমদ, খলিলুর রহমান, আবুল হাসান, আব্বাস উদ্দিন, আব্দুর রহিম, ওলিউর রহমান সেলিম, আহমদ জমির রাজ ও এম এ রাজ্জাক প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930